রাফি স্মৃতি ক্রিকেটের ফাইনালে ঝর্ণা স্টার ক্লাব
॥ ক্রীড়া প্রতিবেদক ॥

Bookmark and Share

মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি জুনিয়র ক্রিকেটে লীগের ফাইনালে উঠেছে ঝর্ণা স্টার ক্লাব। গতকাল অনুষ্ঠিত লীগের দ্বিতীয় সেমিফাইনালে ঝর্ণা স্টার ক্লাব ২৬ রানে পরাজিত করেছে অরুনোদয় ক্রিকেট ক্লাবকে। পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ঝর্ণা স্টার ক্লাব ৩৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৯ রান। সোহেল ৪৪, রায়হান ২০, রাসেল ১৬, ফারুক ১৫ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে আসে ২১ রান। অরুনোদয় ক্রিকেট ক্লাবের বোলারদের মধ্যে রবিউল ৪টি, ইয়াসিন ও মুসলেহ উদ্দিন ২টি করে উইকেট নেন।

১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অরুনোদয় ক্লাব ২৮.৩ ওভারে অলআউট হয়ে যায় ১০৩ রান করে। সর্বোচ্চ ২৭ রান আসে অতিরিক্ত থেকে। এছাড়া ইয়াসিন ১৯, আহমুদুর ১৪, মুসলেহ ১৩ রান করেন। ঝর্ণা স্টারের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনে ধস নামান সোহেল। এছাড়া সাকিরুল নেন ৩টি উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন সোহেল। তার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার শহীদুর রহমান।


Bookmark and Share

line