স্টল উপ-পরিষদের সভা সম্পন্ন ।। স্বাধীনতার বইমেলার চূড়ান্ত প্রস্তুতি সভা আগামীকাল



Bookmark and Share

আগামী ২৩ মার্চ থেকে ডিসি হিলে পাঁচদিনব্যাপী অনুষ্ঠেয় স্বাধীনতার বইমেলার স্টল উপ-পরিষদের সভা গতকাল শুক্রবার কবি-সাংবাদিক আবুল কালাম বেলালের সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, দেশের শীর্ষস্থানীয় ২৭টি প্রকাশনা সংস্থা বইমেলায় অংশ নেবে। এর মধ্যে রয়েছে বাংলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী, সাহিত্য প্রকাশ, আগামী, অনন্যা, অনুপম, সময়, প্যাপিরাস, ভাষাচিত্র, ইউপিএল, ঐতিহ্য, টইটম্বুর, আদিগন্ত, শিখা, অন্বেষা, মুক্তধারা, শৈলী, বলাকা, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি, আমাদের পাঠশালা, আবীর প্রকাশন, চট্টগ্রাম একাডেমি, শব্দচাষ, কালধারা, জাগৃতি ও পাঞ্জেরি পাবলিকেশান্স। ২৫% কমিশনে বই বিক্রি হবে মেলায়। সভায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা লেখক সিরু বাঙালি, সাংবাদিক আরিফ রায়হান, একাডেমির মহাপরিচালক রাশেদ রউফ প্রমুখ।

আগামীকাল চূড়ান্ত প্রস্তুতি সভা

আগামীকাল রোববার সন্ধ্যা ৬ টায় স্বাধীনতার বইমেলার চূড়ান্ত প্রস্তুতি সভা চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে বইপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারা আলম ও মহাসচিব নেছার আহমদ অনুরোধ জানিয়েছেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।



Bookmark and Share

  • লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি উপলক্ষে শোভাযাত্রা
  • বিভিন্ন এতিমখানায় নুরুল ইসলাম বি.এসসির চাল বিতরণ

  • নৌ-শ্রমিক কর্মচারীদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে -অধ্যাপক মমতাজ

  • পাঠশালা ৯ম ব্যাচ বেসিক কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
  • বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল
  • আইপ্যাকের সিএমসি
  • বিভিন্ন সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
  • হযরত আলীর (রা:) ওফাত বার্ষিকীতে আলোচনা সভা

  • নিসচার মানববন্ধন কর্ণফুলী সেতু সংযোগ সড়ক চার লেনে উন্নীত করার দাবি
  • বিভিন্ন সংস্থার খবর
  • ছুটির নোটিশ
  • সেন্ট প্ল্যাসিডস ’৯৬ ব্যাচের পুনর্মিলনী
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজাদী’র ঢাকা ব্যুরোতে দোয়া মাহফিল
  • ছিনতাইকারীর কবলে পুলিশের এসআই


  • ল’ ফ্রেন্ডস আইনজীবী এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন
  • মোহাম্মদপুর স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর
  • নগরীতে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রি করেছে মেট্রোপলিটন চেম্বার


  • চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল
line