লস্কর-জামায়াত ‘সম্পর্ক’ খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র : আইনমন্ত্রী



Bookmark and Share

পাকিস্তানভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন লস্কর--তৈয়্যবার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক আছে কি না তা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহের সফরশেষে দেশে ফিরে আইনমন্ত্রী মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, পাকিস্তানভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন লস্কর-- তৈয়্যবার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক আছে কি না তা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে। জঙ্গি তৎপরতায় জড়িত অনেকেই গ্রেপ্তার হওয়ার পর স্বীকার করেছে তারা কোথা থেকে কীভাবে অর্থ পায়, বলেন আইনমন্ত্রী। মন্ত্রী জানান, জঙ্গিরা কীভাবে কাজ করে গ্রেপ্তারকৃতরা তাও জানিয়েছে।

আইনমন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা দমনে র‌্যাব ও পুলিশকে প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বিদেশ থেকে জঙ্গিদের অর্থ কীভাবে আসে, জঙ্গিদের নেটওয়ার্ক কিভাবে কাজ করে- এসব বিষয়ে প্রশিক্ষণ দেবে তারা। সম্প্রতি র‌্যাব বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে জঙ্গি সংগঠন লস্কর-- তৈয়্যবার বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করে। এরপরই এ দেশে লস্কর-- তৈয়্যবার কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয় সরকার।

আইনমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়েও যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। তবে দেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ এবং কারা তা পাচার করেছে তদন্তের স্বার্থে সে বিষয়ে কিছু বলেননি আইনমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানান শফিক আহমেদ। গত ৮ মার্চ যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের আমন্ত্রণে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান যুক্তরাষ্ট্র সফরে যান।


Bookmark and Share

  • লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি উপলক্ষে শোভাযাত্রা
  • বিভিন্ন এতিমখানায় নুরুল ইসলাম বি.এসসির চাল বিতরণ

  • নৌ-শ্রমিক কর্মচারীদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে -অধ্যাপক মমতাজ

  • পাঠশালা ৯ম ব্যাচ বেসিক কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
  • বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল
  • আইপ্যাকের সিএমসি
  • বিভিন্ন সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
  • হযরত আলীর (রা:) ওফাত বার্ষিকীতে আলোচনা সভা

  • নিসচার মানববন্ধন কর্ণফুলী সেতু সংযোগ সড়ক চার লেনে উন্নীত করার দাবি
  • বিভিন্ন সংস্থার খবর
  • ছুটির নোটিশ
  • সেন্ট প্ল্যাসিডস ’৯৬ ব্যাচের পুনর্মিলনী
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজাদী’র ঢাকা ব্যুরোতে দোয়া মাহফিল
  • ছিনতাইকারীর কবলে পুলিশের এসআই


  • ল’ ফ্রেন্ডস আইনজীবী এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন
  • মোহাম্মদপুর স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর
  • নগরীতে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রি করেছে মেট্রোপলিটন চেম্বার


  • চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল
line