চট্টগ্রামে অনার্স শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম



Bookmark and Share

চট্টগ্রাম কলেজে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে অনার্স শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কলেজ অডিটোরিয়ামে গত ১৬ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও অনার্স ভর্তি কমিটির মানবিক শাখার আহ্বায়ক প্রফেসর এস,এমম, নাজিম উদ্দিন এবং প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও অনার্স ভর্তি কমিটির বিজ্ঞান শাখার আহ্বায়ক প্রফেসর মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনার্স ৪র্থ বর্ষ শ্রেণীর ছাত্র মেহাম্মদ সোয়াইব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্টি শিক্ষাবিদ ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখর দস্তিদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শুক্লা ইফতেখার।

নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মোহম্মদ আবদুল ছালাম, রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কাজীম উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি আবু নাইম মোঃ হারুন। বিশেষ অতিথি প্রফেসর শুক্লা ইফতেখার নবীন শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জন করে শিক্ষিত সুনাগরিক হিসাবে তৈরি হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখর দস্তিদার নবীন শিক্ষার্থীর আলোকিত মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেছেন, নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকেই প্রতিভাবান হতে পারে। সেই লক্ষে শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি নিতে হবে। নবীন ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন, ভূগোল বিভাগের ছাত্রী তাসনিয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র আবদুর রহিম ও প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী নাজমা মাহমুদা। খবর প্রেস বিজ্ঞতি


Bookmark and Share

  • লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি উপলক্ষে শোভাযাত্রা
  • বিভিন্ন এতিমখানায় নুরুল ইসলাম বি.এসসির চাল বিতরণ

  • নৌ-শ্রমিক কর্মচারীদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে -অধ্যাপক মমতাজ

  • পাঠশালা ৯ম ব্যাচ বেসিক কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
  • বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল
  • আইপ্যাকের সিএমসি
  • বিভিন্ন সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
  • হযরত আলীর (রা:) ওফাত বার্ষিকীতে আলোচনা সভা

  • নিসচার মানববন্ধন কর্ণফুলী সেতু সংযোগ সড়ক চার লেনে উন্নীত করার দাবি
  • বিভিন্ন সংস্থার খবর
  • ছুটির নোটিশ
  • সেন্ট প্ল্যাসিডস ’৯৬ ব্যাচের পুনর্মিলনী
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজাদী’র ঢাকা ব্যুরোতে দোয়া মাহফিল
  • ছিনতাইকারীর কবলে পুলিশের এসআই


  • ল’ ফ্রেন্ডস আইনজীবী এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন
  • মোহাম্মদপুর স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর
  • নগরীতে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রি করেছে মেট্রোপলিটন চেম্বার


  • চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল
line