গার্ল গাইডসের চমেক হাসপাতালে সেবা প্রদান


Bookmark and Share

বাংলাদেশ গার্ল গাইডস্‌ এসোসিয়েশন চট্টগ্রাম জেলা আয়োজিত ১৪-১৭ মার্চ ৪ দিনব্যাপী রেঞ্জারদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবা প্রদান কর্মসূচি আরম্ভ হয়। সরকারি সিটি কলেজ, ওমরগণি এম..এস কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ এবং পতেঙ্গা সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের রেঞ্জারবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহন করে। ৩টি দলে বিভক্ত হয়ে চমেক হাসপাতালের শিশু শল্য বিভাগে রেঞ্জাররা অসুস্থ শিশুদের চিত্ত বিনোদনের জন্য ছড়া, গল্প বলা, ছবি আঁকা শেখানো, অসুস্থ শিশু রোগীদের বিছানা তৈরি করা, রোগীর অভিভাবকদের স্বাস্থ্য সচেতন করা ইত্যাদি বিষয়ে কাজ করছে। রেঞ্জারদের সঙ্গে থেকে এই কর্মসূচিটি তত্ত্বাবধান করছেন চট্টগ্রাম জেলা গাইড কমিশনার অধ্যাপিকা হামিদা চৌধুরীসহ জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আঞ্চলিক ট্রেনার। উল্লেখ্য যে, গাইড শতবর্ষ উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে রেঞ্জাররা হাসপাতালে সেবা দানের লক্ষ্যে এই স্বেচ্ছাসেবা প্রদান করছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।


Bookmark and Share

  • লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি উপলক্ষে শোভাযাত্রা
  • বিভিন্ন এতিমখানায় নুরুল ইসলাম বি.এসসির চাল বিতরণ

  • নৌ-শ্রমিক কর্মচারীদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে -অধ্যাপক মমতাজ

  • পাঠশালা ৯ম ব্যাচ বেসিক কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
  • বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল
  • আইপ্যাকের সিএমসি
  • বিভিন্ন সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
  • হযরত আলীর (রা:) ওফাত বার্ষিকীতে আলোচনা সভা

  • নিসচার মানববন্ধন কর্ণফুলী সেতু সংযোগ সড়ক চার লেনে উন্নীত করার দাবি
  • বিভিন্ন সংস্থার খবর
  • ছুটির নোটিশ
  • সেন্ট প্ল্যাসিডস ’৯৬ ব্যাচের পুনর্মিলনী
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজাদী’র ঢাকা ব্যুরোতে দোয়া মাহফিল
  • ছিনতাইকারীর কবলে পুলিশের এসআই


  • ল’ ফ্রেন্ডস আইনজীবী এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন
  • মোহাম্মদপুর স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর
  • নগরীতে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রি করেছে মেট্রোপলিটন চেম্বার


  • চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল
line