প্রসঙ্গ : মন্ত্রীদের ভেতন ভাতা
মন্ত্রীদের ভেতন ভাতা বাড়ানো হয়েছে। আমাদের দেশে মানুষের কষ্টের কোন শেষ নেই। দেশে মানুষ না খেয়ে মরছে। আর যাদের কোন কষ্ট নেই,সুখ তাদের উপচে পড়ছে। সমাজ ব্যবস্থার এই দুর্ভোগ নিয়ে তাদের কোন ব্যাথা নেই। তারা তাদের সুখ কীভাবে আরও চিরস্থায়ী হবে সেই চিন্তায় ব্যস্ত। আমাদের দেশে খেটে খাওয়া মজুর, সাধারণ কর্মচারী, শিক্ষক ওদের চাকরির বয়সসীমা যেমন কম তেমনি বেতনও কম। তাই ভাবছি মন্ত্রিপরিষদের সবাই গাড়ি নিয়ে চলাফেরা করে।
গাড়ি-বাড়ি টাকা পয়সা কোন কিছুর অভাব নেই, তবুও তাদের বেতন বাড়ানো হয়েছে। আজও আমাদের দেশের মানুষ ডাস্টবিনের খাবার খেয়ে বেঁচে থাকে। এমনও মানুষ আছে যারা ঘরে চুলো ধরাবার সামর্থ নেই। দারিদ্র্যে আমাদের দেশে কঠিন সমস্যা। দরিদ্রতা মানুষকে ধ্বংস করে তিলে তিলে। অথচ আমরা দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম না করে নিজেদের নিয়ে সংগ্রামমুখী হয়ে উঠছি। আমাদের নেত্রী শেখ হাসিনা সব সময় বলছেন দারিদ্র্যের বিরুদ্ধে তার সংগ্রাম সব মানুষকে তিনি শিক্ষিত করে তুলবেন, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেবেন। কথাগুলো কতটুকু সত্যি, তা জনগণ বিচার করবেন। দেশের মানুষের এসব দুর্দশা দেখে বহু লোককে প্রতিনিয়ত রাস্তার পাশে নোংরা খাবার খেতে দেখে নিজেকে খুব হেয় মনে হচ্ছে। লজ্জায় মাথা নুয়ে আসে। এই আমাদের দেশ সোনার বাংলাদেশ। আমাদের দেশ কখনো দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবেনা। শিক্ষিত হবে না দেশের সব ছেলে মেয়েদে আমাদের দেশে হযরত ওমর (র.) এর মতো লোক কখনো আসবে না যিনি রাতের আধারে বাড়ি বাড়ি যেয়ে দেখতেন কার কি সমস্যা কার কি দুঃখ নিজের সুখকে বড় করে না দেখে সমাজের মানুষকে নিয়ে ভাবতেন কিন্তু আমাদের দেশ যারা শাসন বা পরিচালনা করেছেন তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। মানুষকে নিয়ে কখনই তারা ভাবতে চায় না। বাঙালি জ্ঞানে ও চিন্তায় গভীর স্বাক্ষর রাখে কিন্তু তা নিজের জন্য পরের জন্য নয়।
তাদের অনেকে দিন দিন বড় হচ্ছে আর টাকার পাহাড় গড়ছে। আর মুখে বলছে দেশ আজ দারিদ্র মুক্ত, মন্ত্রি পরিষদের একজন সদস্যও যদি এসব নিয়ে ভাবতেন, রাতের গভীরে বের হয়ে যেতেন, দেশের মানুষগুলো কি সুখে আছে না দুঃখে, তাহলে বুঝতেন দারিদ্র্য কত ভয়ংকর! আজ এ পর্যন্তই। একজন সাধারণ নগণ্য মানুষ হিসেবে অনেক কষ্টের কথা বলে ফেলেছি। কিছু মনে না করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
- রাবেয়া জাহান নীলা।
- বাসা ভাড়া বাড়ছে অবিশ্বাস্য হারে
- মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর নিরাময় প্রয়োজন
- উন্মুক্ত জ্ঞান অর্জনের যথাপোযুক্ত স্থান বিশ্ববিদ্যালয়

