বাণিজ্য মন্ত্রণালয়ের একটি গেজেট জারির প্রতিবাদে শিপ ইয়ার্ড মালিকরা স্ক্র্যাপ জাহাজ আমদানি বন্ধ করে দেয়ার কারণে সীতাকুণ্ড জাহাজভাঙা শিল্পাঞ্চলে অচলাবস্থা তৈরি হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় সরকারের বাণিজ্য মন্ত্রণালয় জারিকৃত গেজেট প্রত্যাহার, জাহাজ আমদানি আইন শিথিল করা ও দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্পকে রক্ষার দাবিতে সীতাকুণ্ডের কুমিরা থেকে ভাটিয়ারি পর্যন্ত প্রায় ৮০টি জাহাজ ভাঙা ইয়ার্ডের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করে। শ্রমিকদের হাতে সরকারি ভুল সিদ্ধান্তের কারণে শিপ ইয়ার্ড বন্ধ করা যাবে নাসহ বিভিন্ন গান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
উল্লেখ্য যে, বিদেশ থেকে জাহাজ আমদানি প্রসঙ্গে গত ২৬ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করে। গেজেটে বলা হয় পুরনো জাহাজ (স্ক্র্যাপ ভ্যাসেল) আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের সরকার অথবা সরকার অনুমোদিত কোন সংস্থার কর্তৃক প্রদত্ত জাহাজটিতে কোন বর্জ্য পদার্থ নেই মর্মে সনদপত্র লাগবে। বাণিজ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার গেজেটটি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে উল্লেখিত সনদপত্র ছাড়া আমদানিকৃত কোন জাহাজের শুল্ক গ্রহণ না করা এবং এ ধরনের জাহাজ প্রবেশ বন্ধের নির্দেশ প্রদান করে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর কাষ্টমস কর্তৃপক্ষও এই সনদ না থাকায় এ কয়েকদিনে কয়েকটি জাহাজের শুল্ক গ্রহণ করেনি। ফলে আমদানিকৃত জাহাজ নিয়ে শিপ ইয়ার্ড মালিকরা বেকায়দায় পড়ে। এছাড়া শিপইয়ার্ড মালিকরা নতুন করে জাহাজ কেনা বন্ধ করে দিয়েছে। ফলে শিপ ব্রেকিং শিল্প শিল্পাঞ্চলে অচলাবস্থা তৈরি হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশন (বিএসবিএ) এর সদস্যভুক্ত ৭০টি শিপ ইয়ার্ডসহ প্রায় ৮০টি শিপ ইয়ার্ড এর শ্রমিক, সীতাকুণ্ডের বিভিন্ন রি-রোলিং মিলের শ্রমিক, স্টিল মিলের শ্রমিক ও ট্রাক এসোসিয়েশন এর হাজার হাজার শ্রমিকদের অংশগ্রহণে উপজেলার কুমিরা থেকে ভাটিয়ারি পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কালে শ্রমিকরা জাহাজ আমদানির ওপর সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত গেজেট প্রত্যাহার, শিপ ব্রেকিং ইয়ার্ড এর লক্ষ লক্ষ শ্রমিক ও শিপ ব্রেকিং এর সাথে সম্পৃক্ত রি-রোলিং মিল, স্টিল মিল ও পরিবহন শ্রমিকদের কাজ এর অধিকার থেকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি দাবী জানান। তারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে দেশের জাহাজ ভাঙা শিল্প এবং এর সাথে সংশ্লিষ্ট পাঁচ শতাধিক রি-রোলিং মিলসহ অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে।
উখিয়ায় খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা ॥ লাঠি মিছিল
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেহাল অবস্থা ॥ যানবাহন চলাচলে দুর্ভোগ
ভারুয়াখালীতে প্রতিপক্ষের গুলিতে এক যুবক আহত
বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে বালি উত্তোলনে বাঁশখালীর প্রধান সড়ক ভাঙনের কবলে
সন্দ্বীপে ৫ কোটি টাকার টেন্ডার ভাগ করে নিল নাইন সিন্ডিকেট
চন্দনাইশে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ফটিকছড়িতে পাঁচ হাজার কেজি রাবার উদ্ধার
মামলা প্রত্যাহারের দাবিতে ঈদগাঁও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
এবার গুঁড়ো হলুদে ভেজাল
মইজ্জারটেক সমাবেশকে ঘিরে দু’এমপির প্রত্যাশা
দাম চড়া হলেও হাটহাজারীতে ঈদের বাজার জমজমাট
ঈদকে টার্গেট করে ১০ কোটি টাকার হুন্ডি লেনদেন হচ্ছে ঈদগাঁওয়ে
বান্দরবানে আসামি গ্রেফতারের নামে এক দারোগার কাণ্ড!
চন্দনাইশে সাজাপ্রাপ্তআসামি গ্রেফতার

