সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে ইউএনওর দ্বন্দ্ব, থানায় মামলা

সন্দ্বীপ প্রতিনিধি ॥

Bookmark and Share

সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বের পরে এবার উপজেলা নির্বাহী অফিসার শেখাবুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। গত ১৮ মার্চ অতি দরিদ্রদের (২০০৯-১০) অর্থ বৎসরের কর্ম সংস্থা কর্মসূচীর ২য় পর্যায়ের প্রকল্প তালিকা, প্রকল্প বাস্তবায়ন কমিটি ও নিবন্ধনকৃত উপকারভোগীর তালিকা অনুমোদন সংক্রান্ত নির্ধারিত সভায় ইউনিয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটিতে নাম অর্ন্তভূক্তি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উপস্থিত এক সদস্য ইউএনও’র প্রতি তেড়ে যান। এমনি অবস্থায় ইউএনও পুলিশ ডেকে তাকে গ্রেফতারের নির্দেশ দেন। এতে করে সভার শৃংখলা ভেঙ্গে পড়ে এবং সভা মূলতবী হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার জন্য গাছুয়া ইউনিয়নের প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রস্তাবিত সদস্য সচিব সামছুউদ্দীন রাজধনকে আসামী করে সন্ধ্যার পর সন্দ্বীপ থানায় একটি এজাহার পাঠান বলে ইউএনও এবং থানা সূত্রে জানা গেছে। উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে যোগাযোগ হলে তিনি বলেন- আমার সাথে কথা কাটাকাটি হয়েছে সত্য, কিন্তু মামলার আসামী হওয়ার মত কোন ঘটনা ঘটেনি।


Bookmark and Share

  • হাটহাজারী সদরে এক দোকানে চুরি
  • চকরিয়ায় নৌ-পুলিশের অভিযানে চোলাই মদসহ মহিলা আটক

  • তারেক জিয়ার কারা মুক্তি দিবস উপলক্ষে সীতাকুণ্ড ছাত্রদলের সভা ও র‌্যালি
  • বাড়বকুণ্ডে বাড়ির আঙিনায় গাঁজার চাষ
  • রামুতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সমাপণী অনুষ্ঠানে সাইমুম সরওয়ার কমল


  • ছলিমপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
  • সৃজনী ললিতকলা একাডেমির মতবিনিময় সভা


  • হাটহাজারীতে সরকারি ব্যাংক সমূহে জনবল সংকট, গ্রাহকদের দুর্ভোগ

  • সৈয়দাবাদ কমিউনিটি হেলথ সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা


  • কক্সবাজারে ইভটিজিংয়ের কারণে একই পরিবারের চার বোনের লেখাপড়া বন্ধ



  • আলীকদমে মাতামুহুরী সংরক্ষিত বন-ভূমির ৪শ’একরে তামাকচাষের আবারও প্রস্তুতি


  • রামু আইসোলেটেড নারকেল বীজ বাগানের ওয়েবসাইড উদ্বোধন
  • চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে স্ট্যান্ড রিলিজ


  • হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাদের সাথে জিয়া স্মৃতি সংসদ নেতৃবৃন্দের মত বিনিময়
  • চন্দনাইশ পূজা পরিষদের সম্মেলন উপলক্ষে সভা অনুষ্ঠিত
  • ঈদগাঁওতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত


  • ছাত্রদল ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ শাখার কর্মী সভা


  • উখিয়ায় প্রবাসীর বাড়িতে রহস্যজনক ডাকাতি


  • কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে পর্যটন ঝুলন্ত সেতু
  • রাঙামাটিতে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ বাজার


line