কক্সবাজারে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড আয়োজিত পক্ষকালব্যাপী স্বাধীনতা উৎসব গত বুধবার থেকে শুরু হয়েছে। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন চকরিয়ার বমু বিলছড়ী ইউনিয়নের শহীদ আবদুল হামিদের মাতা গুলফরাজ বেগম (৯০)। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহজাহান ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী মুক্তিযোদ্ধা সংসদের পতাকা এবং জয়বাংলা বাহিনীর তৎকালীন প্রধান মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী উৎসবের পতাকা উত্তোলন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, শহর আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ দাশ এবং শহীদ আবদুল হামিদের ভাতিজা ও লামা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা জামাল প্রমুখ।
উদ্বোধনের পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। আলোচনা সভায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবী জানানো হয়।
- হাটহাজারী সদরে এক দোকানে চুরি
চকরিয়ায় নৌ-পুলিশের অভিযানে চোলাই মদসহ মহিলা আটক
- তারেক জিয়ার কারা মুক্তি দিবস উপলক্ষে সীতাকুণ্ড ছাত্রদলের সভা ও র্যালি
- বাড়বকুণ্ডে বাড়ির আঙিনায় গাঁজার চাষ
রামুতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সমাপণী অনুষ্ঠানে সাইমুম সরওয়ার কমল
- ছলিমপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সৃজনী ললিতকলা একাডেমির মতবিনিময় সভা
হাটহাজারীতে সরকারি ব্যাংক সমূহে জনবল সংকট, গ্রাহকদের দুর্ভোগ
সৈয়দাবাদ কমিউনিটি হেলথ সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা
-
কক্সবাজারে ইভটিজিংয়ের কারণে একই পরিবারের চার বোনের লেখাপড়া বন্ধ
আলীকদমে মাতামুহুরী সংরক্ষিত বন-ভূমির ৪শ’একরে তামাকচাষের আবারও প্রস্তুতি
- রামু আইসোলেটেড নারকেল বীজ বাগানের ওয়েবসাইড উদ্বোধন
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে স্ট্যান্ড রিলিজ
- হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাদের সাথে জিয়া স্মৃতি সংসদ নেতৃবৃন্দের মত বিনিময়
- চন্দনাইশ পূজা পরিষদের সম্মেলন উপলক্ষে সভা অনুষ্ঠিত
ঈদগাঁওতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত
ছাত্রদল ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ শাখার কর্মী সভা
উখিয়ায় প্রবাসীর বাড়িতে রহস্যজনক ডাকাতি
- কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে পর্যটন ঝুলন্ত সেতু
রাঙামাটিতে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ বাজার

