মুহুরীর চরে একটি সম্মিলিত মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে দুই ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম এবং প্রকল্পের খামার ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে ফেলে, মাছের খাদ্য লুট করে নিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে মুহুরীর চর এলাকার পশ্চিম ইছাখালীর হাইটেক মৎস্য প্রকল্পে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। গত তিন মাস পূর্বেও উক্ত মৎস্য প্রকল্পে সন্ত্রাসীরা বিষ ঢেলে দিয়ে খামার ঘরটি গুড়িয়ে দেয় এবং প্রকল্পের পাড়কোট দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। বৃহস্পতিবার সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত টেকের হাটের মোঃ জিয়া হোসেনের পুত্র কামরুল ও আবু তাহেরের পুত্র নুরুল আবছারকে মস্তাননগর হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি ভুলিনি : প্রধানমন্ত্রী
চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করা হবে
কর্ণফুলীর ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে
চট্টগ্রাম বিমান বন্দর থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হবে
মেরিন একাডেমিতে মেরিটাইম বিশ্ববিদ্যালয় করা হবে
সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবো, কর্ণফুলীর তলদেশে নির্মাণ করা হবে টানেল
কালুরঘাটে নতুন রেলসেতু ও সড়ক সেতু নির্মাণ করা হবে
আনোয়ারায় ২ হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে
বহু প্রতীক্ষিত তৃতীয় কর্ণফুলী সেতুর উদ্বোধন
- চট্টগ্রামের গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধানে আরো উদ্যোগ নেয়া হবে ।। কর্ণফুলী গ্যাস কোম্পানী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সফরের টুকিটাকি
- নাড়ির টানে ছুটছে মানুষ
- আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ
- মাহে রমজানের সওগাত

