রাবির ঘটনায় জামায়াতের ২ নেতাকে টিএফআই সেলে নেয়া হবে


Bookmark and Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নৃশংস হামলা ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান, সেক্রেটারি আবুল কালাম আজাদ ও রাবি ছাত্রশিবির শাখার সহ-সভাপতি রাইজুল ইসলামকে আরো ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আগামীকাল রোববার রিমান্ড মঞ্জুর হলেই তাদের টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে। নগরীর মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, টিএফআই সেলে জামায়াতের স্থানীয় দুই নেতার সঙ্গে শিবিরের নেতা রাইজুলকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নৃশংস হামলা ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১১ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে এবং ১৭ ফেব্রুয়ারি সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। খবর ইউএনবির।

গ্রেফতারের পর আতাউর রহমানকে সাত দিনের এবং আবুল কালাম আজাদকে দুই দফায় ১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৫ ফেব্রুয়ারি র‌্যাব নারায়ণগঞ্জ থেকে রাবি শাখা শিবিরের সহ-সভাপতি রাইজুল ইসলামকে গ্রেফতার করে। পরে ২৮ ফেব্রুয়ারি মতিহার থানা পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই রাতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়ার পর জিজ্ঞাসাবাদ ছাড়াই জেল হাজতে প্রেরণ করা হয়।


Bookmark and Share

  • চট্টগ্রামবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি ভুলিনি : প্রধানমন্ত্রী

    চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করা হবে

    কর্ণফুলীর ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে

    চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে

    চট্টগ্রাম বিমান বন্দর থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হবে

    মেরিন একাডেমিতে মেরিটাইম বিশ্ববিদ্যালয় করা হবে

    সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবো, কর্ণফুলীর তলদেশে নির্মাণ করা হবে টানেল

    কালুরঘাটে নতুন রেলসেতু ও সড়ক সেতু নির্মাণ করা হবে

    আনোয়ারায় ২ হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে

    বহু প্রতীক্ষিত তৃতীয় কর্ণফুলী সেতুর উদ্বোধন


  • চট্টগ্রামের গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধানে আরো উদ্যোগ নেয়া হবে ।। কর্ণফুলী গ্যাস কোম্পানী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সফরের টুকিটাকি
  • নাড়ির টানে ছুটছে মানুষ
  • আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ
  • মাহে রমজানের সওগাত
line