এক ব্যক্তি গ্রেফতার ।। চট্টগ্রাম ক্লাবের মেম্বারশিপ দেয়ার নামে ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
॥ আজাদী প্রতিবেদন ॥

Bookmark and Share

চট্টগ্রাম ক্লাবের মেম্বারশিপ দেয়ার নামে প্রতারণা করে ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোহাম্মদ ইকবাল কাদের প্রকাশ গ্ল্যান (৫২) নামের এক ব্যক্তিকে জেলা হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, নগরীর মেহেদীবাগ এলাকায় বসবাসকারী মোহাম্মদ ইকবাল কাদের ও তার স্ত্রী রাজিয়া সুলতানা প্রতারণা করে চট্টগ্রাম ক্লাবের মেম্বারশিপ প্রদান ও কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ পাইয়ে দেয়ার নাম করে ব্যবসায়ী এস এম ওমর ফারুকের কাছ থেকে ১১ লাখ টাকা গ্রহণ করে। উক্ত টাকার বিপরীতে ইস্টার্ণ ব্যাংক এনায়েত বাজার শাখা তিনি গত ১ জানুয়ারী ২০১০ সালে একটি চেক প্রদান করেন। টাকা গ্রহণ করার পর ইকবাল চট্টগ্রাম ক্লাবের মেম্বারশীপ হস্তাস্তর না করে বিভিন্ন তাল বাহানা করতে থাকে। তখন নিজের টাকার জন্য ওমর ফারুক চেক ব্যাংকে জমা দেন। কিন্তু চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে ওমর ফারুক আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক ইকবাল কাদেরকে গত বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেন।


Bookmark and Share

  • চট্টগ্রামবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি ভুলিনি : প্রধানমন্ত্রী

    চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করা হবে

    কর্ণফুলীর ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে

    চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে

    চট্টগ্রাম বিমান বন্দর থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হবে

    মেরিন একাডেমিতে মেরিটাইম বিশ্ববিদ্যালয় করা হবে

    সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবো, কর্ণফুলীর তলদেশে নির্মাণ করা হবে টানেল

    কালুরঘাটে নতুন রেলসেতু ও সড়ক সেতু নির্মাণ করা হবে

    আনোয়ারায় ২ হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে

    বহু প্রতীক্ষিত তৃতীয় কর্ণফুলী সেতুর উদ্বোধন


  • চট্টগ্রামের গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধানে আরো উদ্যোগ নেয়া হবে ।। কর্ণফুলী গ্যাস কোম্পানী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সফরের টুকিটাকি
  • নাড়ির টানে ছুটছে মানুষ
  • আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ
  • মাহে রমজানের সওগাত
line