নিত্যপণ্য মূল্য স্থিতিশীল কমছে চালের দাম
॥ আজাদী প্রতিবেদন ॥

Bookmark and Share

চট্টগ্রামের বাজারে চাল ছাড়া অন্যান্য নিত্য পণ্যের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। নগরীর কয়েকটি বাজার ঘুরে নিত্য পণ্যের দামের এই চালচিত্র পাওয়া গেছে গতকাল শুক্রবার। গতকালের বাজারে চালের দাম কেজি প্রতি দেড় দুই টাকা কমেছে। এছাড়া মাংস, মাছ, পেঁয়াজ, সবজি, তরকারী ও তেলের দাম প্রায় স্থিতিশীল রয়েছে।

সয়াবিন তেল লিটার প্রতি (খোলা) ৮৪/৮৫ টাকা, সয়াবিন তেল (সুপার) ৭৪/৭৫ টাকা লিটার প্রতি, ডিমের হালি ২৪-২৫ টাকা, ময়দা প্যাকেটজাত ৩৪/৩৫ টাকা, আটা ২৪ টাকা, রসুন ১০০ টাকা, পেঁয়াজ ২০/২১ টাকা ও মসুরডাল ১০৫-১১৫ টাকায় বিক্রি হয়েছে।

ইলিশ মাছ ছোট-বড় কেজি প্রতি ১৬০ থেকে ২১০ টাকায় বিক্রি হয়েছে। রুই মাছ ১২০ থেকে ১৩৫ টাকায়, তেলাপিয়া ১০০ থেকে ১১৫ টাকায়, কাতলা মাছ ১৩০ থেকে ১৫৫ টাকায়, ছোট চিংড়ী ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে।

গতকাল ফার্মের মুরগী বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৪৫/১৫০ টাকায় এবং দেশী মুরগী ছিল ২২৫ টাকায়।

গরুর মাংস হাড়সহ প্রতিকেজির দাম ছিল গতকাল ২৫৫/২৬০ টাকা এবং হাড়ছাড়া বিক্রি হয়েছে ৩২৫ থেকে ৩৩০ টাকায়।

তরিতরকারী এবং সবজির বাজারেও গত সপ্তাহের মতো দামের তেজীভাব ছিল না গতকাল। নগরীর বহদ্দারহাট ও পাহাড়তলী বাজার ঘুরে দেখা গেছে এখানে টমেটো বিক্রি হচ্ছে কেজি ৭/৮ টাকায়। বেগুনের কেজি ১০/১১ টাকায়। শিম ১৫/১৬ টাকায়। শিমের বিচি ৩৪ টাকায়। তিতকরলা ৩০/৩১ টাকায়। শশা ১৮ থেকে ২০ টাকায়। ফুলকপি ৯ থেকে ১১ টাকায়। বাঁধা কপি ৫ থেকে ৬ টাকায়। গাজর ১০ থেকে ১২ টাকায়। বরবটি ২৮ থেকে ৩০ টাকায়, লাউ ৫/৬ টাকায়, ঢেঁড়স ২০/২১ টাকায়। মিষ্টি কুমড়া ৮/৯ টাকায়, কাঁচা পেঁপে ১৫ থেকে ১৮ টাকায় এবং আলু ১০ থেকে ১২ টাকায়। চিনির দাম ছিল গতকাল কেজি প্রতি ৫০ থেকে ৫২ টাকা। গত সপ্তাহের তুলনায় কেজিতে চিনির দামও ১ টাকা কমেছে। এদিকে চালের দাম কেজিতে দেড় থেকে দুই টাকা কমেছে। গতকালের খুচরা বাজার দর অনুযায়ী মোটা চাল ২৩ থেকে ২৫ টাকা, মাঝারি মানের চাল ৩৪/৩৫ টাকা। চিকন চাল ৩৯ থেকে ৪১ টাকা। গত সপ্তাহে চালের এই বাজার দেড় দুই টাকা কেজিতে বেশী ছিল। খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ীর মাথে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গোয়েন্দা সংস্থা কর্তৃক বাজার মনিটরিংয়ের কথা উঠায় চালের বাজারে প্রভাব পড়েছে।


Bookmark and Share

  • চট্টগ্রামবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি ভুলিনি : প্রধানমন্ত্রী

    চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করা হবে

    কর্ণফুলীর ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে

    চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে

    চট্টগ্রাম বিমান বন্দর থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মিত হবে

    মেরিন একাডেমিতে মেরিটাইম বিশ্ববিদ্যালয় করা হবে

    সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবো, কর্ণফুলীর তলদেশে নির্মাণ করা হবে টানেল

    কালুরঘাটে নতুন রেলসেতু ও সড়ক সেতু নির্মাণ করা হবে

    আনোয়ারায় ২ হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে

    বহু প্রতীক্ষিত তৃতীয় কর্ণফুলী সেতুর উদ্বোধন


  • চট্টগ্রামের গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধানে আরো উদ্যোগ নেয়া হবে ।। কর্ণফুলী গ্যাস কোম্পানী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সফরের টুকিটাকি
  • নাড়ির টানে ছুটছে মানুষ
  • আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ
  • মাহে রমজানের সওগাত
line