জামায়াতের অর্থের উৎস বন্ধ করতে হবে : আইন প্রতিমন্ত্রী
জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের বিচার বিঘ্নিত করতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে দলটির অর্থের সব উৎস বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সকালে ন্যাপ অফিসে ১৪ দলের আলোচনা সভায় তিনি এ দাবি জানিয়ে বলেন, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে যুদ্ধাপরাধীদের বিচারে বিঘ্ন ঘটাতে চেষ্টা করছে জামায়াত।
ধানমণ্ডির হকার্স মার্কেটে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর কেন্দ্রীয় অফিসে আয়োজিত ঢাকা মহানগর ১৪ দলের সভার আলোচনার বিষয় ছিল ‘যুদ্ধাপরাধীদের বিচার করো, বাহাত্তরের সংবিধান চালু করো’। খবর ইউএনবির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনপ্রতিমন্ত্রী বলেন, নিজামী-মুজাহিদ আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী। তাই এ বিচার কাজে যাতে তারা কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারেন সেজন্য তাদের অর্থের উৎস বন্ধ করতে হবে। এ জন্য তিনি জামায়াতের বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানান।
১৪ দলের নেতারা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে পাড়া ও মহল্লায় জনমত গড়ে তোলারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, সাধারণ আদালতের বিচার আর যুদ্ধাপরাধীদের বিচার একই প্রক্রিয়ায় হবে না। যুদ্ধাপরাধের পেপার কাটিং, পাকিস্তানের দলিল এবং এমন কী ছবিও তথ্য প্রমাণ হিসেবে গৃহীত হবে।
কামরুল ইসলাম বলেন, সরকার জামায়াতের বিচার করতে চায় নি। কিন্তু জামায়াতের নেতারাই তাদের কথাবার্তার মাধ্যমেই প্রমাণ করেছেন যে, তারা যুদ্ধাপরাধী।
আইন প্রতিমন্ত্রী বলেন, ব্যাংক, বীমা, এনজিওসহ ৩৫০টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো জামায়াত অর্থের যোগান দিয়ে থাকে। এ সব প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে।
তিনি বলেন, ২৬ মার্চের আগে যুদ্ধাপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল প্রসিকিউশন সেল, তদন্ত সেল গঠন করা হবে। এ প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকবেন, তাদের নাম প্রকাশ করা হবে।
এ ছাড়াও তিনি বলেন, ৭১ সালে যারা ব্যক্তিগতভাবে যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। যুদ্ধাপরাধী যে দলেরই হোক না কেন, তাকে বিচার করা হবে। ১৪ দলের এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এম এ গনি, এনামুল হক, বিমল বিশ্বাস, মুকুল চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া, হাজী সেলিম, হারুন চৌধুরী, শাহে আলম মুরাদ, শরাফত আলী হিরা, মীর হোসাইন আক্তার, মাহমুদুর রহমান বাবু, আবুল হোসেন, রশিদ সরকার প্রমুখ।
চট্টগ্রামের ৪ জনসহ আ. লীগের শতাধিক এমপি শেখ হাসিনার নজরদারিতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহাদুর্ভোগে ম্লান হতে পারে ঘরে ফেরার আনন্দ ।। নিত্য যানজট, খানা-খন্দকে ভরা এ পথ যেন শেষ হতে চায় না
মাহে রমজানের সওগাত
গোলাম আজমের বিরুদ্ধে তদন্ত চলছে : আইন প্রতিমন্ত্রী
নিরাপত্তার কারণে ঈদ মার্কেটে এবার ক্রেতা বেশি
পবিত্র জুমাতুল বিদা পালিত
- চট্টগ্রামের চর্ম ও যৌন স্বাস্থ্যকেন্দ্রটি হতে পারে দেশের একমাত্র এইডস হাসপাতাল
- কক্সবাজারে জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ ৫ পাচারকারী গ্রেপ্তার
জেনেভায় জলবায়ু বিষয়ক সংলাপে ড. হাছান মাহমুদ।। বাংলাদেশকে ক্ষতিপূরণ প্রদানে এখনো পদক্ষেপ নেয়া হয়নি
ষোলশহর-দোহাজারী ও ফতেয়াবাদ-নাজিরহাট রেল লাইন সংস্কারের উদ্যোগ ।। ব্যয় হবে ১৩৫ কোটি টাকা ॥ টেন্ডার আহ্বান
১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জে কে ফেব্রিক্সের সাবেক পরিচালক গ্রেপ্তার
বেসরকারি উদ্যোক্তারা বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ :অর্থমন্ত্রী
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

