শিপইয়ার্ড চালুর দাবিতে সীতাকুণ্ডে শ্রমিকদের মানববন্ধন, ব্যাপক যানজট ।। গেজেট প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিএসবিএ’র

॥ আজাদী প্রতিবেদন ॥

Bookmark and Share

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জাহাজ ভাঙা শিল্প শ্রমিকদের মানববন্ধন কর্মসূচির কারণে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। এর ফলে গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সীতাকুণ্ডের বন্ধ শিপ ইয়ার্ডগুলো চালুর দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার সময় ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি শুরু করে শ্রমিকরা। ৩ হাজারের বেশি শ্রমিক সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করায় এক পর্যায়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সীতাকুণ্ড প্রতিনিধি জানান, এতে নগরীর সিটি গেইট থেকে সীতাকুণ্ড পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা এতে ভোগান্তির শিকার হন। দুপুর ১২টার পর শ্রমিকরা তাদের কর্মসূচি শেষ করে রা স্তা ছাড়লে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ জাহাজ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশ থেকে ছাড়পত্র আনার ব্যাপারে গেজেট জারি করলে জাহাজ ভাঙা শিল্পের মালিকরা গত ২২ ফেব্রুয়ারি থেকে সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডগুলো বন্ধ করে দেয়। এতে শ্রমিকরা কাজ হারায়। তবে শ্রমিকদের এই কর্মসূচিতে শিপ ইয়ার্ড মালিকদের ইন্ধন রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

মানববন্ধনে আসার ব্যাপারে জানতে চাইলে কয়েকজন শ্রমিক দৈনিক আজাদীকে জানান, যদি না আসি তাহলে আমাদের পাওনাগুলো পাব না, কাজ পাব না। মানববন্ধন চলাকালে শ্রমিকদের হাতে নানা গান সম্বলিত প্লে-কার্ড ও ব্যানার দেখা যায়। এ সময় সরকারের জারিকৃত গেজেট প্রত্যাহার করার দাবি জানায় শ্রমিকরা।

এদিকে দুপুর সাড়ে ১২টায় শ্রমিকদের মানববন্ধন শেষ হলে বার আউলিয়ায় সিকো শিপ ইয়ার্ডে বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশন (বিএসবিএ) এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিএসবিএ’র সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরী।

লিখিত বক্তব্যে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা গেজেটটি প্রয়োগ করা হলে দেশে শিপ ব্রেকিং কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ শিল্প বন্ধ হলে দেশ কাচামালের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। বেকার হবে এ শিল্পে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ২০-২৫ লাখ মানুষ। দেশ হারাবে শত কোটি টাকার রাজস্ব। তিনি গেজেটটি প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএসবিএ’র আমজাদ হোসেন চৌধুরী, সিরাজ-উদ-দৌলা, নাজিম উদ্দিন ও বরকত উল্ল্যাহ।

সীতাকুণ্ডে শিপইয়ার্ডগুলোতে শ্রমিকরা প্রায় দুর্ঘটনার শিকার হয়। প্রসঙ্গত, জাহাজ ভাঙা শিল্পে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনগুলোও সোচ্চার। সীতাকুণ্ডে বেশ কয়েকটি দুর্ঘটনায় গত বছর কয়েকজন নিহতও হয়।

এর ফলে ২৬ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় এসআরও জারি করে। এতে বলা হয়, এসআরও পুরনো জাহাজ (স্ক্র্যাপ ভ্যাসেল) আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের সরকার বা সরকার অনুমোদিত কোনো সংস্থা কর্তৃক জাহাজটিতে কোনো বর্জ্য পদার্থ নেই মর্মে সনদ লাগবে। বাণিজ্য মন্ত্রণালয় উক্ত গেজেটটি গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনার পর চট্টগ্রাম কাস্টমস হাউস সনদপত্র না থাকা কয়েকটি আমদানিকৃত জাহাজের শুল্ক গ্রহণ করে নি। ফলে আমদানিকৃত জাহাজ নিয়ে শিপইয়ার্ড মালিকরা বেকায়দায় পড়ে যায়। তারা নতুন করে জাহাজ কেনা বন্ধ করে দিয়েছে এবং ২২ ফেব্রুয়ারি থেকে ইয়ার্ডগুলোও বন্ধ করে দেয়। শিপইয়ার্ডগুলোতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে।


Bookmark and Share

  • চট্টগ্রামের ৪ জনসহ আ. লীগের শতাধিক এমপি শেখ হাসিনার নজরদারিতে


  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহাদুর্ভোগে ম্লান হতে পারে ঘরে ফেরার আনন্দ ।। নিত্য যানজট, খানা-খন্দকে ভরা এ পথ যেন শেষ হতে চায় না


  • মাহে রমজানের সওগাত


  • গোলাম আজমের বিরুদ্ধে তদন্ত চলছে : আইন প্রতিমন্ত্রী

  • নিরাপত্তার কারণে ঈদ মার্কেটে এবার ক্রেতা বেশি


  • পবিত্র জুমাতুল বিদা পালিত


  • চট্টগ্রামের চর্ম ও যৌন স্বাস্থ্যকেন্দ্রটি হতে পারে দেশের একমাত্র এইডস হাসপাতাল
  • কক্সবাজারে জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ ৫ পাচারকারী গ্রেপ্তার
  • জেনেভায় জলবায়ু বিষয়ক সংলাপে ড. হাছান মাহমুদ।। বাংলাদেশকে ক্ষতিপূরণ প্রদানে এখনো পদক্ষেপ নেয়া হয়নি


  • ষোলশহর-দোহাজারী ও ফতেয়াবাদ-নাজিরহাট রেল লাইন সংস্কারের উদ্যোগ ।। ব্যয় হবে ১৩৫ কোটি টাকা ॥ টেন্ডার আহ্বান


  • ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জে কে ফেব্রিক্সের সাবেক পরিচালক গ্রেপ্তার


  • বেসরকারি উদ্যোক্তারা বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ :অর্থমন্ত্রী

  • সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু


line