প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম উল্লেখ করে ‘আপত্তিজনক’ অনুচ্ছেদ দিয়ে সৃজনশীল প্রশ্ন করার অপরাধে সরকারি সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষকের নাম তোজ্জলি বিন আজাদ। তোজ্জলি বিন আজাদ ওই স্কুলের ধর্মীয় শিক্ষক। গতকাল শনিবার দুপুরে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, স্কুলে চলমান বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্নে তিনি উল্লেখ করেন, “হাসিনা ও খালেদা দু’জন বান্ধবী। উভয় টেলিভিশন এর পর্দায় বসে আছে। এমতাবস্থায় মাগরিবের আযান হল খালেদা অজু করে নামাজ আদায় করতে গেল। কিন্তু হাসিনা টিভি দেখতে থাকল। পরে খালেদা হাসিনাকে নামাজ না পড়ার কারণ জিজ্ঞাসা করলে সে বলল ‘মনে চাই নাই যে, তাই যায় নি। খালেদা বলল, কেন আত্মার কুমন্ত্রণার বিরুদ্ধে জিহাদ করতে হবে না। মূলত: জিহাদের গুরুত্ব অনেক বেশি।”
এ অনুচ্ছেদের পর তিনটি প্রশ্নের উল্লেখ ছিল। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছেণ্ড‘খালেদার কথা মতে হাসিনা কীভাবে জিহাদ করতে পারে? ব্যক্ত কর।’
এ ধরনের প্রশ্নপত্রের খবর প্রকাশ হয়ে পড়লে ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সভা-সমাবেশ করে। তারা প্রশ্ন মডারেশনকারীরও শাস্তি দাবি করে।
এ ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচরিতা দাশ বাদী হয়ে একটি মামলা করেছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
টাইগারপাস থেকে হাতেনাতে চার ছিনতাইকারী আটক ।। মলম পার্টির দল নেতা গ্রেপ্তার, সিএনজি উদ্ধার
রেয়াজউদ্দিন বাজারে চোরাই মোবাইল সেটসহ ছিনতাইকারী গ্রেপ্তার
- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পেকুয়ায় পুলিশের সামনেই প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা
- পাকিস্তানে আবারো বোমা হামলায় নিহত ৪৩
- হকিংয়ের বক্তব্য নাকচ করলেন ধর্মীয় নেতারা
বাকলিয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাইসহ ৪ জন আহত
তারেককে ফিরিয়ে এনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে ।। কারামুক্তি দিবসের অনুষ্ঠানে বক্তারা

