নেতা-কর্মীদের চোখ কান খোলা রাখার নির্দেশ নিজামীর
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী দেশের সার্বিক পরিস্থিতি নাজুক উল্লেখ করে দলের নেতা-কর্মীদের চোখ-কান খোলা রাখতে বলেছেন। তিনি বলেন, দেশের মাটি ও মানুষ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঈমান-আকিদার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বলা যায় না, কখন কি ঘটনা ঘটে। এ অবস্থায় নিজ নিজ পেশার বাইরে সবার চোখ কান খোলা রাখতে হবে। দেশের সার্বিক পরিস্থিতির প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।
গতকাল শুক্রবার সকালে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াত সমর্থক শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও ট্রেড ইউনিয়ন সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মকবুল আহমদ, ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক হারুনুর রশীদ, কবির আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
- টেকনাফ থানার ওসি সাময়িক বরখাস্ত
- আমিন জুট মিলে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন
- কক্সবাজার বিকল্প সড়ক নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ
- নতুন আদালত ভবন উদ্বোধন ।। চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের ৩০ গ্রামের মানুষ ঈদ-উল-ফিতর উদযাপন করবে কাল
- টেকনাফে এমপির ক্যাডারদের হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত
- অতিরিক্ত ১৯ হাজার আবেদনকারীও হজে যেতে পারবেন ।। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ সেপ্টেম্বর থেকে
তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের পুরো কৃতিত্ব খালেদা জিয়ার : আমির খসরু
- জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ।।শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

