জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী জামায়াতে ইসলামীর আমির মৌলানা মতিউর রহমান নিজামী ও তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গতকাল জুমার নামাজের খুতবা পাঠের পূর্বের আলোচনায় তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, কোরান ও হাদিসের বর্ণনা অনুযায়ী দুনিয়াতে কারো সাথে নবী করিম (দ.) এর তুলনা চলেনা। কেউ উনার সাথে অন্য কারো কোন রকম তুলনা করলে তা ক্ষমার অযোগ্য এবং কঠিন গুনাহ। যা ইসলাম বিরোধী ও নবী করিম (দ.) এর সাথে চরম বেয়াদবী। তিনি বলেন, মহানবীর (দ.) সাথে নিজামীকে যারা তুলনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের বেয়াদবী করার সাহস কেউ না করে। উল্লেখ্য, সম্প্রতি পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদে জামায়াত নেতা নিজামীকে নবীর মতো ব্যক্তি বলে উল্লেখ করা হয়।
- টেকনাফ থানার ওসি সাময়িক বরখাস্ত
- আমিন জুট মিলে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন
- কক্সবাজার বিকল্প সড়ক নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ
- নতুন আদালত ভবন উদ্বোধন ।। চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের ৩০ গ্রামের মানুষ ঈদ-উল-ফিতর উদযাপন করবে কাল
- টেকনাফে এমপির ক্যাডারদের হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত
- অতিরিক্ত ১৯ হাজার আবেদনকারীও হজে যেতে পারবেন ।। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ সেপ্টেম্বর থেকে
তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের পুরো কৃতিত্ব খালেদা জিয়ার : আমির খসরু
- জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ।।শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

