চকরিয়ায় সন্ত্রাসীরা এক গৃহবধূ ও স্কুল পড়ুয়া এক ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করেছে। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের মারধর করে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ছিকলঘাট-মানিকপুর সড়কের কাকারা পুলের ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী দলের নেতা বেলাল উদ্দিন ভূট্টোকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ভুট্টোর বিরুদ্ধে ধর্ষণ, অনেক মামলা রয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে কাকারা বটতলী এলাকার রূপন কান্তি দে’র স্ত্রী মেরী রাণী দে ও বোন সুমি রাণী দে চিরিঙ্গা থেকে দাওয়াত খেয়ে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পুলের ছড়ার কাছাকাছি পৌঁছলে ওঁৎপেতে থাকা সন্ত্রাসী বেলাল উদ্দিন ভুট্টোর নেতৃত্বে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। এসময় রিক্সাচালক ভয়ে পালিয়ে যান। পরে সন্ত্রাসীরা ওই দুই মহিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাতে, গলায় ও কানে পরা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ৩২শ টাকা ছিনিয়ে নেয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন গতকাল রাতে জানান, হামলা ও ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ও সন্ত্রাসী দলের মূল হোতা অনেক মামলার আসামি মাইজ কাকারার মাশুক আহমদের পুত্র বেলাল উদ্দিন ভুট্টোকে গ্রেপ্তার করেছে। এ সময় ছিনিয়ে নেয়া কিছু স্বর্ণ ভুট্টোর কাছ থেকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় গৃহবধূ মেরী রাণি দে’র কাকা শ্বশুর অজিত কান্তি দে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
- টেকনাফ থানার ওসি সাময়িক বরখাস্ত
- আমিন জুট মিলে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন
- কক্সবাজার বিকল্প সড়ক নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ
- নতুন আদালত ভবন উদ্বোধন ।। চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের ৩০ গ্রামের মানুষ ঈদ-উল-ফিতর উদযাপন করবে কাল
- টেকনাফে এমপির ক্যাডারদের হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত
- অতিরিক্ত ১৯ হাজার আবেদনকারীও হজে যেতে পারবেন ।। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ সেপ্টেম্বর থেকে
তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের পুরো কৃতিত্ব খালেদা জিয়ার : আমির খসরু
- জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ।।শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

