আজাদী প্রতিবেদন ॥
চট্টগ্রামে শিক্ষা বিষয়ক বিশেষ প্রতিবেদনের মূল্যায়নের ভিত্তিতে পাঁচ সাংবাদিককে ‘সিআরআই এডুকেশন জার্নালিজম এওয়ার্ড’ প্রদান করা হয়েছে। পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই) এর পক্ষ থেকে গতকাল ডাঃ খাস্তগীর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মাননা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে...



স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘জামায়াত-বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র আমরা ধরতে পেরেছি। জামায়াত-বিএনপি সেনাবাহিনীকে উসকানি দিয়েছিল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে।’ খবর বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর। গতকাল দুপুরে রাজধানীর উত্তর খানের মাউসাইডে একটি মসজিদ ও একটি রাস্তার নির্মাণ কাজ...



চন্দনাইশ প্রতিনিধি ॥
চন্দনাইশ উপজেলার বাগিচাহাটে গতকাল ৩ ফেব্রুয়ারি দুপুরে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। দু’গ্রামবাসীর সংঘর্ষের সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় বাগিচাহাটস্থ আরমান...



আজাদী প্রতিবেদন ॥
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলালিংক কর্পোরেট নাইট। গতকাল পতেঙ্গা নেভাল একাডেমিতে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল আলোচনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলালিংক চট্টগ্রামের আর.চি.এইচ.এম মোহাম্মদ ফরহাদ হোসেন, বিপণন বিভাগের পরিচালক...



আজাদী প্রতিবেদন ॥
নগরীর হালিশহর এলাকায় বাস চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আল মামুন (৪০)

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার হালিশহর থানাধীন রামপুরা ওয়ার্ডের পিডিবি ওয়াপদা কলোনির সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস মামুনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা...



বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান জেলার মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গহীন অরণ্যে পাহাড়ের ভেতর একটি রহস্যজনক পাকা দালানের সন্ধান পাওয়া গেছে। এদিকে রহস্যময় দালানটির খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদিন শত শত কৌতুহলী মানুষ দালানটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন সদর থেকে প্রায় ৫ কি: মি: পূর্বে...



কম্বোডিয়ার খেমারুজ নেতা ডাচের আপিল আবেদন প্রত্যাখ্যান করে তাকে আজীবন কারাবাসের দণ্ড দিয়েছে জাতিসংঘ সমর্থিত কম্বোডিয়ার গণহত্যা অপরাধ আদালত। এর আগে তাকে ৩৫ বৎসর কারাবাসের দণ্ড দেওয়া হয়েছিল। গতকাল শুক্রবার কম্বোডিয়ার গণহত্যা অপরাধ আদালত এ রায় ঘোষণা করে বলে বিবিসি জানায়। কমরেড ডাচ নামে পরিচিত কায়েং গুয়েক এভ -এর বিরুদ্ধে একটি জেলখানার কয়েক হাজার বন্দিকে হত্যা করার অভিযোগ...



মোরশেদ তালুকদার ॥
দীর্ঘদিন ধরে নগরীর কয়েকটি প্রথম সারির স্কুলে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। এবার সেই লটারি প্রথা যুক্ত হয়েছে শিক্ষকদের ক্ষেত্রে! তবে শিক্ষক নিয়োগে নয়। এ লটারি করা হয়েছে শিক্ষকদের বদলি করার জন্য। গতকাল নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এ লটারি । বদলিজনিত বিষয়ে স্বচ্ছতা এবং বিভিন্ন প্রশ্ন এড়াতে এ পদ্ধতি...



আজাদী প্রতিবেদন ॥
আগামীকাল অনুষ্ঠিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে জশনে জুলুছকে সামনে রেখে গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, আওলাদে রাসুল আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (.) প্রবর্তীত...



আজাদী প্রতিবেদন ॥
মহানগর আওয়ামী লীগের গতকালের বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যে অনেকটা বিদায়ের সুর পরিলক্ষিত হয়েছে। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি অনেকটা আবেগ আপ্লুত হয়ে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘শুনেছি, নেত্রী (আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করবেন। হয়ত এ সভাই আপনাদের সঙ্গে...



সীমান্ত সমস্যা মোকাবিলায় ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর পর্যায়ে খোয়াইতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। যে সমস্ত সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয় সেই সীমান্তে দু’দিকের টহলদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। খবর বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর। এদিন খোয়াই ডাকবাংলোতে বিএসএফের তেলিয়ামুড়া সেক্টর এবং বিজিবির সিলেট সেক্টরের মধ্যে...



ডলারের বিপরীতে গত এক বছরে টাকার মান ২১ শতাংশ কমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে সরকার। সার্কভুক্ত অন্য দেশগুলোতেও একই ধারা চলতে থাকায় ‘কারেন্সি সোয়াপ’ চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। খবর বিডি নিউজের।

বৃহস্পতিবার বিদেশি এইচএসবিসি ব্যাংক প্রতি ডলার বিক্রি করেছে ৮৫ টাকায়। সোমবার বিক্রি করেছিল ৮৫ টাকা ৫৫ পয়সায়। বেসরকারি উত্তরা ব্যাংকও সপ্তাহের শেষ দিন ৮৫ টাকায় ডলার বিক্রি করেছে।

<...



ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ॥ কক্সবাজার ঈদগাঁও-ঈদগড় সড়কে লাকড়ী বোঝাই জিপের চাপায় বন ভিলিজার মৃত্যু হয়েছে। ঈদগাঁও কানিয়াছড়া গ্রামীণ মোবাইল টাওয়ার সংলগ্ন স্থানে ৩ ফেব্রুয়ারি পৌনে ২টায় এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ,ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের বন জায়গীরদার মোঃ লুতু (৪২) দুপুরে মোটর সাইকেল যোগে ভোমরিয়াঘোনা ফরেষ্ট...




পাপুয়া নিউ গিনির উত্তর-পূর্ব উপকূলে ফেরিডুবির ঘটনায় এখনও ১২০ জনকে খুঁজে পাওয়া যায়নি। জাহাজ ও হেলিকপ্টার দিয়ে তাদের খোঁজ করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার ৩৫০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে ফেরিটি ডুবে যায়। এরপর অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির উদ্ধারকর্মীরা ২৩০ জনকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে নিখোঁজদের সবাই ডুবে যাওয়া ফেরির মধ্যে আটকা পড়েছে এবং...



আজাদী প্রতিবেদন ॥
প্রত্যন্ত অঞ্চলের অসহায় গরীব-দুঃখী মানুষের রোগ নির্ণয়ের জন্য ফটিকছড়ির দৌলতপুরে প্রতিষ্ঠা করা হয়েছে ‘ডা. ফজলুল করিম ডায়াগনস্টিক সেন্টার’। ফটিকছড়ি উপজেলার প্রথম মুসলিম চিকিৎসক ডা. ফজলুল করিমের নামে প্রতিষ্ঠিত এই ডায়াগনস্টিক সেন্টারে দুস্থ মানুষের বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেয়া হবে। গতকাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা...



আজাদী প্রতিবেদন ॥
রূপের ঝলকে যদি মনটি নাচে, হৃদয় সাগরে যদি জোয়ার আসে, তবেতো দোষের কিছু নেই। রূপ সাগরে ঝলক মেরে পাগল করলেও করতে পারে যে কেউ। কারণ সৃষ্টির আদি থেকে নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে মানুষের চেষ্টার অন্ত: নেই। তাই গুণের বিচার পরে, আগে চাই রূপের আগুন। বলা হয়ে থাকে অলংকার নারীর অহংকার। অনেকে হয়তোবা সরাসরি মানতে চাইবেন না একথা। কিন্তু...



আজাদী প্রতিবেদন ॥

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে পাচারের সময় প্রায় ৫ লক্ষাধিক টাকার চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের স্পেশাল ভিজিল্যান্স টিম পাচারের সময় ট্রাকটি আটক করে। গত বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মইজ্জ্যার টেক নামক এলাকা থেকে এই কাঠ আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী স্পেশাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা...



মাসব্যাপী একুশের বইমেলা শুরু হওয়ার পর প্রথম ছুটির দিনে একুশের বইমেলায় ছিল উপচেপড়া ভিড়। সাপ্তাহিক ছুটির এই দিনটিতে ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছিলেন মেলায়। গতকাল শুক্রবার সকাল ১১টায় মেলা শুরু হলেও ভিড় বাড়তে থাকে দুপুরের পর থেকে। দুটি ফটক দিয়ে সারিবদ্ধ হয়ে মেলায় ঢুকতে সবাইকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। অমর একুশের বইমেলায় প্রথম ছুটির দিনে সকালটা ছিল শিশুদের। স্টলে স্টলে ঘুরে নতুন বইয়ের গন্ধ...

line