অন্ত্যমিল
রাশেদ রউফ-এর নীতির কাছে সবাই সমান
কে পেতে চায় অশ্বডিম্ব
কে যেতে চায় নরকে
লক্ষ্য সবার এগিয়ে যাওয়া
বিশ্বসেরা সড়কে।
চান্দাবাজি ধান্ধাবাজি
চলছে কিন্তু সমানেই-
পায় না রেহাই ধনী-গরিব
কাউকে এখন ক্ষমা নেই।
নেতা আসেন নেত্রী আসেন
ঠিক রাখতে ঘরকে-
মিষ্টি মিষ্টি কথায় নেতার
যায় না ওরা ভরকে।
তাই নেতাকে হতে হবে
লৌহ-কঠিন শক্ত-
নীতির কাছে সবাই সমান
ভক্ত-অনুরক্ত।

